83 : 1
وَيْلٌ لِّلْمُطَفِّفِينَ
ধ্বংস যারা পরিমাপে কম দেয় তাদের জন্য।
★
83 : 2
ٱلَّذِينَ إِذَا ٱكْتَالُوا۟ عَلَى ٱلنَّاسِ يَسْتَوْفُونَ
যারা লোকদের কাছ থেকে মেপে নেয়ার সময় পূর্ণমাত্রায় গ্রহণ করে।
★
83 : 3
وَإِذَا كَالُوهُمْ أَو وَّزَنُوهُمْ يُخْسِرُونَ
আর যখন তাদেরকে মেপে দেয় অথবা ওজন করে দেয় তখন কম দেয়।
★
83 : 4
أَلَا يَظُنُّ أُو۟لَـٰٓئِكَ أَنَّهُم مَّبْعُوثُونَ
তারা কি দৃঢ় বিশ্বাস করে না যে, নিশ্চয় তারা পুনরুত্থিত হবে,
★
83 : 5
لِيَوْمٍ عَظِيمٍ
এক মহা দিবসে ?
★
83 : 6
يَوْمَ يَقُومُ ٱلنَّاسُ لِرَبِّ ٱلْعَـٰلَمِينَ
যেদিন মানুষ সৃষ্টিকুলের রবের জন্য দাঁড়াবে।
★
83 : 7
كَلَّآ إِنَّ كِتَـٰبَ ٱلْفُجَّارِ لَفِى سِجِّينٍ
কখনো নয়, নিশ্চয় পাপাচারীদের ‘আমলনামা সিজ্জীনে।*
*সপ্ত যমীনের নীচে অবস্থিত একটি স্থান। পাপীদের আমলনামা সেখানে রাখা হয়।
★
83 : 8
وَمَآ أَدْرَىٰكَ مَا سِجِّينٌ
কিসে তোমাকে জানাবে ‘সিজ্জীন’ কী?
★
83 : 9
كِتَـٰبٌ مَّرْقُومٌ
লিখিত কিতাব।
★
83 : 10
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
সেদিন ধ্বংস অস্বীকারকারীদের জন্য ।
★
83 : 11
ٱلَّذِينَ يُكَذِّبُونَ بِيَوْمِ ٱلدِّينِ
যারা প্রতিদান দিবসকে অস্বীকার করে।
★
83 : 12
وَمَا يُكَذِّبُ بِهِۦٓ إِلَّا كُلُّ مُعْتَدٍ أَثِيمٍ
আর সকল সীমালঙ্ঘনকারী পাপাচারী ছাড়া কেউ তা অস্বীকার করে না।
★
83 : 13
إِذَا تُتْلَىٰ عَلَيْهِ ءَايَـٰتُنَا قَالَ أَسَـٰطِيرُ ٱلْأَوَّلِينَ
যখন তার কাছে আমার আয়াতসমূহ তিলাওয়াত করা হয় তখন সে বলে, ‘পূর্ববর্তীদের রূপকথা।’
★
83 : 14
كَلَّا ۖ بَلْ ۜ رَانَ عَلَىٰ قُلُوبِهِم مَّا كَانُوا۟ يَكْسِبُونَ
কখনো নয়, বরং তারা যা অর্জন করত তা-ই তাদের অন্তরসমূহকে ঢেকে দিয়েছে।
★
83 : 15
كَلَّآ إِنَّهُمْ عَن رَّبِّهِمْ يَوْمَئِذٍ لَّمَحْجُوبُونَ
কখনো নয়, নিশ্চয় সেদিন তারা তাদের রব থেকে পর্দার আড়ালে থাকবে।
★
83 : 16
ثُمَّ إِنَّهُمْ لَصَالُوا۟ ٱلْجَحِيمِ
তারপর নিশ্চয় তারা প্রজ্জ্বলিত আগুনে প্রবেশ করবে।
★
83 : 17
ثُمَّ يُقَالُ هَـٰذَا ٱلَّذِى كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ
তারপর বলা হবে, এটাই তা যা তোমরা অস্বীকার করতে।
★
83 : 18
كَلَّآ إِنَّ كِتَـٰبَ ٱلْأَبْرَارِ لَفِى عِلِّيِّينَ
কখনো নয়, নিশ্চয় নেককার লোকদের আমলনামা থাকবে ইল্লিয়্যীনে ।*
*আমল নামা। অথবা সপ্তম আকাশে জান্নাতের নিচে অবস্থিত একটি স্থান। অথবা জান্নাতের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ স্থান।
★
83 : 19
وَمَآ أَدْرَىٰكَ مَا عِلِّيُّونَ
কিসে তোমাকে জানাবে ‘ইল্লিয়্যীন’ কী?
★
83 : 20
كِتَـٰبٌ مَّرْقُومٌ
লিখিত কিতাব।
★
83 : 21
يَشْهَدُهُ ٱلْمُقَرَّبُونَ
নৈকট্যপ্রাপ্তরাই তা অবলোকন করে।
★
83 : 22
إِنَّ ٱلْأَبْرَارَ لَفِى نَعِيمٍ
নিশ্চয় নেককাররাই থাকবে সুখ-স্বাচ্ছন্দ্যের মধ্যে।
★
83 : 23
عَلَى ٱلْأَرَآئِكِ يَنظُرُونَ
সুসজ্জিত আসনে বসে তারা দেখতে থাকবে।
★
83 : 24
تَعْرِفُ فِى وُجُوهِهِمْ نَضْرَةَ ٱلنَّعِيمِ
তুমি তাদের চেহারাসমূহে সুখ-স্বাচ্ছন্দ্যের লাবণ্যতা দেখতে পাবে।
★
83 : 25
يُسْقَوْنَ مِن رَّحِيقٍ مَّخْتُومٍ
তাদেরকে সীলমোহর করা বিশুদ্ধ পানীয় থেকে পান করানো হবে।
★
83 : 26
خِتَـٰمُهُۥ مِسْكٌ ۚ وَفِى ذَٰلِكَ فَلْيَتَنَافَسِ ٱلْمُتَنَـٰفِسُونَ
তার মোহর হবে মিসক। আর প্রতিযোগিতাকারীদের উচিৎ এ বিষয়ে প্রতিযোগিতা করা।
★
83 : 27
وَمِزَاجُهُۥ مِن تَسْنِيمٍ
আর তার মিশ্রণ হবে তাসনীম থেকে।
★
83 : 28
عَيْنًا يَشْرَبُ بِهَا ٱلْمُقَرَّبُونَ
তা এক প্রস্রবণ, যা থেকে নৈকট্যপ্রাপ্তরা পান করবে।
★
83 : 29
إِنَّ ٱلَّذِينَ أَجْرَمُوا۟ كَانُوا۟ مِنَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ يَضْحَكُونَ
নিশ্চয় যারা অপরাধ করেছে তারা মুমিনদেরকে নিয়ে হাসত।
★
83 : 30
وَإِذَا مَرُّوا۟ بِهِمْ يَتَغَامَزُونَ
আর যখন তারা মুমিনদের পাশ দিয়ে যেত তখন তারা তাদেরকে নিয়ে চোখ টিপে বিদ্রূপ করত।
★
83 : 31
وَإِذَا ٱنقَلَبُوٓا۟ إِلَىٰٓ أَهْلِهِمُ ٱنقَلَبُوا۟ فَكِهِينَ
আর যখন তারা পরিবার-পরিজনের কাছে ফিরে আসত তখন তারা উৎফুল্ল হয়ে ফিরে আসত।
★
83 : 32
وَإِذَا رَأَوْهُمْ قَالُوٓا۟ إِنَّ هَـٰٓؤُلَآءِ لَضَآلُّونَ
আর যখন তারা মুমিনদেরকে দেখত তখন বলত, ‘নিশ্চয় এরা পথভ্রষ্ট’।
★
83 : 33
وَمَآ أُرْسِلُوا۟ عَلَيْهِمْ حَـٰفِظِينَ
আর তাদেরকে তো মুমিনদের হিফাযতকারী হিসেবে পাঠানো হয়নি।
★
83 : 34
فَٱلْيَوْمَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ مِنَ ٱلْكُفَّارِ يَضْحَكُونَ
অতএব আজ মুমিনরাই কাফিরদেরকে নিয়ে হাসবে।
★
83 : 35
عَلَى ٱلْأَرَآئِكِ يَنظُرُونَ
উচ্চ আসনে বসে তারা দেখতে থাকবে।
★
83 : 36
هَلْ ثُوِّبَ ٱلْكُفَّارُ مَا كَانُوا۟ يَفْعَلُونَ
কাফিরদেরকে তাদের কৃতকর্মের প্রতিদান দেয়া হল তো?
★