96 : 1
ٱقْرَأْ بِٱسْمِ رَبِّكَ ٱلَّذِى خَلَقَ
পড় তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন।
96 : 2
خَلَقَ ٱلْإِنسَـٰنَ مِنْ عَلَقٍ
তিনি সৃষ্টি করেছেন মানুষকে 'আলাক' থেকে।
96 : 3
ٱقْرَأْ وَرَبُّكَ ٱلْأَكْرَمُ
পড়, আর তোমার রব মহামহিম।
96 : 4
ٱلَّذِى عَلَّمَ بِٱلْقَلَمِ
যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন।
96 : 5
عَلَّمَ ٱلْإِنسَـٰنَ مَا لَمْ يَعْلَمْ
তিনি মানুষকে তা শিক্ষা দিয়েছেন, যা সে জানত না।
96 : 6
كَلَّآ إِنَّ ٱلْإِنسَـٰنَ لَيَطْغَىٰٓ
কখনো নয়, নিশ্চয় মানুষ সীমালঙ্ঘন করে থাকে।
96 : 7
أَن رَّءَاهُ ٱسْتَغْنَىٰٓ
কেননা সে নিজকে মনে করে স্বয়ংসম্পূর্ণ।
96 : 8
إِنَّ إِلَىٰ رَبِّكَ ٱلرُّجْعَىٰٓ
নিশ্চয় তোমার রবের দিকেই প্রত্যাবর্তন।
96 : 9
أَرَءَيْتَ ٱلَّذِى يَنْهَىٰ
তুমি কি তাকে দেখেছ যে নিষেধ করে।
96 : 10
عَبْدًا إِذَا صَلَّىٰٓ
এক বান্দাকে, যখন সে সালাত আদায় করে?
96 : 11
أَرَءَيْتَ إِن كَانَ عَلَى ٱلْهُدَىٰٓ
তুমি কি দেখেছ, যদি সে হিদায়াতের উপর থাকে,
96 : 12
أَوْ أَمَرَ بِٱلتَّقْوَىٰٓ
অথবা তাকওয়ার নির্দেশ দেয়?
96 : 13
أَرَءَيْتَ إِن كَذَّبَ وَتَوَلَّىٰٓ
যদি সে মিথ্যারোপ করে এবং মুখ ফিরিয়ে নেয়?
96 : 14
أَلَمْ يَعْلَم بِأَنَّ ٱللَّهَ يَرَىٰ
সে কি জানেনা যে, নিঃসন্দেহে আল্লাহ দেখেন?
96 : 15
كَلَّا لَئِن لَّمْ يَنتَهِ لَنَسْفَعًۢا بِٱلنَّاصِيَةِ
কখনো নয়, যদি সে বিরত না হয়, তবে আমি তাকে কপালের সম্মুখভাগের চুল ধরে টেনে- হিঁচড়ে নিয়ে যাব।
96 : 16
نَاصِيَةٍ كَـٰذِبَةٍ خَاطِئَةٍ
মিথ্যাবাদী, পাপিষ্ঠ কপাল।
96 : 17
فَلْيَدْعُ نَادِيَهُۥ
অতএব, সে তার সভাসদদের আহবান করুক।
96 : 18
سَنَدْعُ ٱلزَّبَانِيَةَ
অচিরেই আমি ডেকে নেব জাহান্নামের প্রহরীদেরকে।
96 : 19
كَلَّا لَا تُطِعْهُ وَٱسْجُدْ وَٱقْتَرِب ۩
কখনো নয়, তুমি তার আনুগত্য করবে না। আর সিজদা কর এবং নৈকট্য লাভ কর।[সাজদাহ]